বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে সংস্থাটির তহবিল দান কমিয়ে দেওয়ার হুমকি দেন ট্রাম্প।
মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকের জানান, আমরা ডব্লিউএইচওর পিছনে অর্থ ব্যয় স্থগিত করতে যাচ্ছি। তবে ঠিক কী পরিমাণে টাকা দেয়া বন্ধ করতে যাচ্ছেন সে সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
তিনি আরও বলেন, তহবিল যাতে বন্ধ করে দেয়া হয় সেই বিষয়ে আমি নজর রাখব।
ট্রাম্পের অভিযোগ, ডব্লিউএইচও ‘চীনের প্রতি খুবই পক্ষপাতদুষ্ট’। এটি ঠিক নয়।
এর আগে সোমবার প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সরবরাহ না করলে এর পরিণতি ভয়ঙ্কর হবে বলে ভারতকে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে করোনায় ভয়াবহ রূপ ধারণ করেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক ১৯৬৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১২ হাজার ৮৫৪ জনে দাঁড়ালো।
আনন্দবাজার/শহক








