ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট তাদের এক প্রতিবেদনে জানায় গতবছরের (২০১৯) প্রথম ১০ মাসে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন ছিল ২০১৮ সালের তুলনায় ৯ শতাংশ কম।
প্রতিবেদনে দেখা যায়, গত ২০১৯ সালের নভেম্বর মাসে বিশ্ব জুড়ে অ্যালুমিনিয়াম উৎপাদন হয়েছে প্রায় ৫১ লাখ ৯০ হাজার টন। যেখানে আগের মাসে অ্যালুমিনিয়ামের উৎপাদনের পরিমান ছিল প্রায় ৫৩ লাখ ৫০ হাজার টন। সুতরাং এক মাসের ব্যবধানে এই ধাতুপণ্যটির উৎপাদন কমে প্রায় ১ লাখ ৬০ হাজার টন।
বিশ্বে অ্যালুমিনিয়াম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে চীন রয়েছে শীর্ষস্থানে। জানা যায় মাত্র এক বছরের ব্যবধানে চীনে অ্যালুমিনিয়ামের উৎপাদন কমেছে প্রায় ১ লাখ ৬০ হাজার টন।
এদিকে ২০১৯ সালের নভেম্বর মাসে পশ্চিম ইউরোপিও দেশগুলো সবমিলিয়ে অ্যালুমিনিয়াম উৎপাদন করেছে ২ লাখ ১০ হাজার টন। যা আগের বছরের তুলনায় উৎপাদন কমেছে প্রায় ২৮ হাজার টন।
অ্যালুমিনিয়ামের উৎপাদনকারী অন্যান্য দেশগুলোতেও একই পরিস্থিতি বিরাজমান।
আনন্দবাজার/তাঅ








