নাইজেরিয়ায় কোরোনার প্রাদুর্ভাব ঠেকাতে চলছে লকডাউন। আর এই লকডাউন না মানায় দেশটির একটি অঞ্চলের দুটি হোটেল গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রাজ্যের গভর্নর নাইয়েসোম উইকের উপস্থিতিতে হোটেল দুইটি ভেঙে দেওয়া হয়।
গভর্নর বলেন, রাজ্যের বিভিন্ন হোটেলে করোনা টেস্টে পজিটিভ লোকজন পাওয়া গেছে। তাই হোটেল বন্ধ রাখার নির্দেশ দেয়া হলেও তা অমান্য করেছে এডেমেটে ও প্রডেস্ট হোম নামের হোটেল দুটি। তাই হোটেল দুটি ভেঙে দেওয়া হয়েছে। তবে তিনি বলেননি গুঁড়িয়ে দেয়া হোটেল দুটিতে করোনা আক্রান্ত কাউকে পাওয়া গিয়েছে কিনা।
অন্যদিকে প্রডেস্ট হোম নামের হোটেলের মালিক অভিযোগ করে বলেন, হোটেল খোলা ছিল না এবং ৭০ শতাংশ স্টাফ ছুটিতে ছিলেন। এখানে কেবল তিনজন লোক ছিল। তারা এসে আমাদের কাছ থেকে ঘুষ চাইতে থাকে। তারা বলে আমাদের হোটেল চালাতে দেবে, যদি আমরা তাদের টাকা না দিই। কিন্তু আমাদের হোটেল বন্ধ ছিল, তাই আমরা টাকা দিতে রাজি হইনি।
তবে এমন অভিযোগ অস্বীকার করেছে রাজ্যটির প্রশাসন। বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আনন্দবাজার/শহক








