নভেল করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বব্যাপী উন্নয়নশীল ১২০০ কোটি ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। পাশাপাশি এই সহায়তা প্যাকেজে থাকবে স্বল্প সুদে ঋণ, অনুদান ও কারিগরি সহায়তা।
বিশ্বের প্রায় বিভিন্ন দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে সেসব দেশের অর্থনীতিতে ব্যপক প্রভাব পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতি বাঁচাতে বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের প্রধান ডেভিড ম্যালপাস জানান, রোগটির বিস্তার রোধ করতেই আমাদের এই পদক্ষেপ।
এছাড়া অনুদানের বন্টনের বিষয়ে সংস্থাটি জানিয়েছে, প্রথমে গুরুত্ব পাবে আক্রান্ত দেশের অর্থনৈতিক অবস্থা। অর্থাৎ অর্থনীতিতে সবচেয়ে দরিদ্র দেশটি সবার আগে অনুদান পাবে। সাথে সাথে দেশটি কতোটা করোনা ঝুঁকিতে আছে সে বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।
চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া এই রোগে এখন পর্যন্ত ৩২০০ এর বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি চীনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯৩ হাজার। গবেষনায় দেখা যাচ্ছে মূলত বয়স্ক ব্যক্তি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম যাদের তারা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছেন।
আনন্দবাজার/শাহী








