উত্তর ফ্রান্সের ছাটাউদুন শহরের একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মসজিদটিতে ইচ্ছেকৃত ভাবে আগুন দেয়া হয়েছে বলে জানিয়েছে মসজিদের প্রধান।
শনিবার ইসলামিক কনফেডারেশন অব ন্যাশনাল অপিনিয়ন (সিআইএমজি) এর সেক্রেটারি ফাতিহ সাইকির বলেন, অজ্ঞাতনামা এক ব্যক্তি পেট্রোলের ক্যান নিয়ে এসে মসজিদে নিক্ষেপ করে আগুন দেয়।
তবে বড় ধরণের কোন দুর্ঘটনা ছাড়াই সেই আগুন নিভে যায়। আগুনে মসজিদ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফাতিহ সাইকির।
তিনি জানান, মসজিদ কতৃপক্ষ আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর পর সেখানে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হয়েছে।
এদিকে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, ছাটাউদুন শহরের একটি মসজিদে আগুন দেয়া হয়েছে বলে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনা তদন্তে ক্যামেরা রেকর্ড পরীক্ষা করা হবে।
সূত্র : আনাদোলু এজেন্সি
আনন্দবাজার/এম.কে








