লাদাখের গলওয়ান উপত্যকায় চীনা সেনার সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে নড়েচড়ে বসেছে ভারত। এরই মধ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের কাজ শুরু করেছে দেশটি। চীনের মোকাবেলায় ভারত মহাসাগরের উপর আন্দামান নিকোবরের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে নয়াদিল্লী।
আন্দামান-নিকোবরে সেনার পরিকাঠামো ও সংখ্যা বৃদ্ধির বিষয়টি বহু দিন ধরেই আটকে ছিল বলে জানা যায় কিন্তু লাদাখে চিনের আক্রমণাত্মক আচরণের জন্য এবার ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে ভারত।
প্রথম আন্দামান নিকোবর কমান্ড প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। এটিই এখনও পর্যন্ত দেশের প্রথম এবং একমাত্র থিয়েটার কমান্ড, যেখানে আর্মি, বিমান বাহিনীর সেনা এবং নৌসেনা একটিই অপারেশনাল কমান্ডারের অধীনে আছে।
আনন্দবাজার/তা.তা








