সূচকের উত্থানে চলছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আজকের লেনদেন। প্রথম ঘণ্টার দুই বাজারেই লেনদেনে সবকটি মূল্য সূচক বেড়েছে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেন শুরুর পর বেলা ১১ টায় প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯৫ পয়েন্টে অবস্থান করছে।
সূচক ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সেই সঙ্গে ভালো অবস্থানে রয়েছে লেনদেনের গতি। প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ২০০ কোটি টাকার ওপরে।
এ সময় পর্যন্ত লেনদেনে অংশ নেয়া ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ৭৭টির দাম কমেছে এবং ৮৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২২৪ কোটি ৪৩ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট বেড়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ১০ কোটি এক লাখ টাকা। লেনদেনের অংশ নেয়া ১৪৩ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
আনন্দবাজার/ডব্লিউ এস








