আমেরিকার স্বাস্থ্য অধিদপ্তর আমেরিকায় চীনে সম্প্রতি ছড়িয়ে পড়া রহস্যময় ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত করেছে। ৩০ বছর এই আক্রান্ত ব্যাক্তি বয়সী আমেরিকার সিটল অঙ্গরাজ্যের অধিবাসী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত ব্যাক্তি এখনো ভাল অবস্থায় আছেন। তাঁকে পর্যবেক্ষণের জন্য হাসপাতারে রাখা হয়েছে।
এই ঘটনার পর আমেরিকার বিমানবন্দরগুলোতে নজরদারি আরো জোরদার করা হযেছে।
সূত্র - এএফপি
আনন্দবাজার/জায়েদ








