গত দশ বছর ধরে সবচেয়ে বেশি ডাউললোড হওয়া অ্যাপের তালিকায় শীর্ষে রয়েছে ফেইসবুক। তালিকার চতুর্থ স্থান পর্যন্তও রয়েছে ফেইসবুকের আধিপত্য।
নিজস্ব মালিকানাধীন ফেইসবুক ম্যাসেঞ্জার রয়েছে দুইয়ে, হোয়াটস অ্যাপ রয়েছে তিনে এবং ইনস্টাগ্রাম রয়েছে চারে। সম্প্রতি দশকের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপগুলোর এই তালিকা প্রকাশ করেছে গবেষণা ফার্ম অ্যাপ অ্যানি।
তালিকায় অন্যান্য অবস্থানে থাকা অ্যাপগুলো হলো স্ন্যাপচ্যাট, স্কাইপ, টিকটক, ইউসি ব্রাউজার, ইউটিউব ও টুইটার। এগুলোর মধ্যে স্ন্যাপচ্যাটকে ২০১৩ সালে ৩ বিলিয়ন ডলারে কিনতে চেয়েছিলো ফেইসবুক। তখন বিক্রি হওয়ার প্রস্তাব নাকোচ করায় বর্তমানে ফেইসবুকের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে স্ন্যাপচ্যাট।
ফেইসবুকের জয়জাত্রা শুরু হয় ২০১০ থেকে। ২০১৯ এর শেষে এসেও এই জয় যাত্রা থামেনি। মাঝে মাঝে ভুয়া খবর ও তথ্যের অপব্যবহার নিয়ে ফেইসবুক বিতর্কের মুখে পড়লেও তাদের অগ্রগতিতে কোনো রকম বাধাই কাল হতে পারেনি।
অ্যাপ অ্যানি শুধু অ্যাপ নয়, সাবস্ক্রিপশন ভিত্তি সেবা প্রদানকারী অ্যাপের তালিকাও প্রকাশ করেছে। সাবস্ক্রিপশন ভিত্তি তালিকায় সবার উপরে আছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এরপরই দ্বিতীয় স্থানে আছে ডেটিং অ্যাপ টিন্ডার।
এছাড়া সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া গেইমের তালিকায় শীর্ষে আছে সাবওয়ে সার্ফারস, দ্বিতীয় স্থানে আছে ক্যান্ডি ক্র্যাশ সাগা, তৃতীয় স্থানে আছে টেম্পল রান টু, চার নম্বরে আছে টকিং টম এবং পাঁচ নম্বরে আছে ক্ল্যাশ অব ক্ল্যানস।
আনন্দবাজার/শাহী








