শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে রাশিয়ার করোনা ভ্যাকসিন। এটি স্পুটনিক ভি নামে পরিচিত। এটি প্রয়োগে শরীরে পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। গতকাল শুক্রবার চিকিৎসা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা রিপোর্টে এই দাবি করা হয়েছে।
জানা যায়, ওই টিকার দুটি পরীক্ষা ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ৩৮ জন স্বাস্থ্যবান মানুষের উপর চালানো হয়েছে। তাদের শরীরে দুই ধাপে টিকা প্রয়োগ করা হয়েছে। প্রথমে একবার এবং ২১ দিনের মাথায় আরও একটি ডোজ দেওয়া হয়েছে। টানা ৪২ দিন তাদের নজরে রেখে দেখা গেছে ২১ দিনের মধ্যে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে।
পশ্চিমা কিছু বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিনের কার্যকারিতা এবং সুরক্ষা প্রমাণের জন্য ট্রায়াল যথেষ্ঠ নয়। রাশিয়ার কাজের গতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে তারা।
আনন্দবাজার/টি এস পি








