করোনা ভাইরাসের প্রভাবে বন্ধের হয়ে যাচ্ছে করোনা করোনা বিয়ারের উৎপাদন। সাময়িক সময়ের জন্য উৎপাদন বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে মেক্সিকান কোম্পানি গ্রুপো মডেলো । বৃহস্পতিবার কোম্পানিটির পক্ষ থেকে এমনটি বলা হয়।
জানা যায়, জরুরি অবস্থার সময় মেক্সিকোতে সকল অপ্রয়োজনীয় দ্রব্য উৎপাদন বন্ধ রাখতে বলেছে দেশটির সরকার। যেহেতু বিয়ারকেও অপ্রয়োজনীয় দ্রব্যের তালিকায় রাখা হয়েছে।
সে হিসেবে আগামী রবিবার থেকে বন্ধ হচ্ছে করোনা বিয়ারের সকল উৎপাদন। কোম্পানিটি বিশ্বের ১৮০ দেশে এই পণ্য রপ্তানি করে থাকে।
আনন্দবাজার/শহক








