শ্রীদেবীকন্যা পরিচয় ছাপিয়ে এরই মধ্যে অভিনয় দক্ষতায় সবার নজর কেড়েছেন জাহ্নবী কাপুর। এবার তিনি আসছেন নতুন সিনেমা নিয়ে। 'হেলেন' নামের থ্রিলার ঘরানার সিনেমাটিতে একজন সেবিকার ভূমিকায় দেখা যাবে তাকে।
ছবিটিতে জাহ্নবীর বাবার ভূমিকায় দেখা যাবে মনোজ পাওয়াকে। জাহ্নবীর নতুন এই ছবিটি একই নামের মালায়ালাম ছবির রিমেক। একদিন কাজ শেষে ফেরার সময় নিখোঁজ হয় হেলেন। এর পর গল্প অন্যদিকে বাঁক নিতে শুরু করে। এভাবেই এগিয়েছে সিনেমাটির গল্প।
'হেলেন' ছবির সহ-প্রযোজনার দায়িত্বে রয়েছেন জাহ্নবীর বাবা বনি কাপুর। ছবিটি পরিচালনা করবেন মাথুকুটি জেভিয়ার। শিগগিরই ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। লক্ষ্ণৌ ও উত্তর প্রদেশের কয়েকটি জায়গায় হবে দুই মাস ব্যাপী শুটিং।
এছাড়া জাহ্নবী অভিনীত মুক্তিপ্রতীক্ষিত দুটি ছবি হলো 'দোস্তানা ২' ও 'রুহি আফজানা'। এর আগে ২০১৮ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র 'ধারক'। এরপর চলতি বছরে লকডাউনের মধ্যে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল তার অভিনীত শেষ চলচ্চিত্র 'গুঞ্জন সাক্সেনা :দ্য কার্গিল গার্ল'।
আনন্দবাজার/ডব্লিউ এস








