স্বাভাবিক জীবন আর ফিরে পাবে না বিশ্ববাসী
প্রকাশ:

বিস্তারিত
মহামারী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। সারাবিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত ১৪ লাখ ২৯ হাজার ৪৩৭ জন এবং মৃত ৮২ হাজার ৭৪ জন। এ পরিস্থিতিতে শীর্ষ মার্কিন বিজ্ঞানী ডা. ফসি আশঙ্কা করছেন, বিশ্বে আমরা আর স্বাভাবিক জীবন নাও ফিরে পেতে পারি।
শীর্ষ মার্কিন বিজ্ঞানী ডা. অ্যান্থনি ফসি হোয়াইট হাউজের প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, করোনা ভাইরাসের আগে বিশ্ববাসী যেমন স্বাভাবিক জীবনযাপন করছিল সেটা হয়তো আমরা আর নাও ফিরে পেতে পারি।
তিনি জানান, বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। সেখান থেকে সমাজের প্রতিটি স্তরে এর পরিসর প্রসারিত হচ্ছে। তাই এই পরিস্থিতিতে আমরা হয়তো পূর্ব করোনা ভাইরাসের জীবন ফিরে পাব না।
ডা. ফসি জানান, স্বাভাবিক জীবনে ফিরতে হলে আপনাকে পুরোপুরি করোনা ভাইরাসমুক্ত হতে হবে। কিন্তু সেটা আর সম্ভব হবে কি না জানি না। তবে একমাত্র ভ্যাকসিনই সেই সমাধান দিতে পারে। আলজাজিরা সূত্রে এসব জানা গেছে।
আনন্দবাজার/তা.তা







