সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খাঁন। সামাজিক মাধ্যমে গোল্ডেন ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে এক ভিডিও বার্তায় তামিম বলেন, আমি সম্প্রতি গোল্ডেন ভিসা পেয়েছি। যা খুবই সল্প সময়ে যথাযথ উপায়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি।
সংযুক্ত আরব আমিরাত সরকার মূতল ব্যক্তিবিশেষ, পর্যটক ও ব্যবসায়ীদের স্থায়ী বিনিয়োগে আকৃষ্ট করতে দশ বছর মেয়াদী গোল্ডেন ভিসা দিয়ে থাকে। সাম্প্রতিক সময়ে দেশটি তাদের বিশেষ বিবেচনায় সন্মানজনক এই ভিসা প্রাপ্তিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে, এর মধ্য দেশটিতে কিংবা বিশ্বের বিভিন্ন পর্যায়ে সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমে অবধানের স্বীকৃতি স্বরূপ সন্মানজনক এ ভিসা দিয়ে আসছেন। এছাড়াও শিক্ষা, সিকিৎসা, ক্রিড়া, সাংস্কৃতি-বিনোদনের ক্ষেত্রে অবদান রাখা বিশেষ ব্যক্তিদের গোল্ডেন ভিসা দিচ্ছেন আমিরাত সরকার। দশ বছর মেয়াদী এই ভিসার মাধ্যমে তাঁরা আমিরাতে যে কোন সময় ভ্রমণ করতে পারবেন।
সদ্য অনুষ্ঠিত হওয়া বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজের সফর শেষে দলের সঙ্গে দেশে ফেরেননি তামিম। ব্যক্তিগত কাজে হারারে থেকে উড়ে আসেন আরব আমিরাতে। দুবাইয়ের স্থানীয় এক ব্যবসায়ীর মাধ্যমে গোল্ডেন ভিসা হাতে পান তামিম। বর্তমানে আমিরাতের পর্যটন নগরী দুবাইয়ে সপরিবারে সময় কাটাচ্ছেন দেশ সেরা এই ওপেনার।
ইতোপূর্বে অর্থনীতিতে অবদান রাখার জন্য একাধিক বাংলাদেশি ব্যবসায়ীরা গোল্ডেন ভিসা পেয়েছেন। সাম্প্রতিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও সংযুক্ত আরব আমিরাতের দশ বছর মেয়াদী গোল্ডেন ভিসা পেয়েছেন।








