মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প (৭২) মারা গেছেন। শনিবার স্থানীয় সময় রাতে প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাইয়ের মৃত্যুর খবর ঘোষণা করেন।
অত্যন্ত ভারাক্রান্ত মনে ট্রাম্প বলেন, চমৎকার একজন মানুষ আমার ভাই রবার্ট আজ রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সে শুধু আমার ভাই ছিল না, বরং সে ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু। তাকে সব সময় স্মরণ করা হবে। আমাদের আবার দেখা হবে। তার স্মৃতি সারাজীবন আমার হৃদয়ে থাকবে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাইকে উদ্দেশ করে বলেন, রবার্ট আমি তোমাকে ভালোবাসি। শান্তিতে থেকো।
প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে দু'বছরের ছোট ছিলেন রবার্ট ট্রাম্প। এর আগে মার্কিন গণমাধ্যমে বলা হয় যে, রবার্ট ট্রাম্প (৭২) গুরুতর অসুস্থ ছিলেন। তবে তিনি কি ধরনের অসুস্থতায় ভুগছেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও জানাননি যে, রবার্ট কতদিন ধরে হাসপাতালে ভর্তি বা তিনি কি ধরনের অসুস্থতায় ভুগছিলেন।
আনন্দবাজার/শহক







