জনপরিসরে মাস্ক ব্যবহারের নতুন নিয়ম জারি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু নতুন নিয়মে কিছুটা ছাড় রয়েছে শারীরিকভাবে দুর্বল ব্যক্তি ও ছয় বছরের কম বয়সীদের জন্য।
রবিবার রাতে জারি করা নতুন নিয়মে জানানো হয়, ২ জুন থেকে অবশ্যই জনপরিসরে মাস্ক ব্যবহার করতে হবে। কিন্তু এই নিয়মের মধ্যে পড়বে না ছয় বছরের কম বয়সীরা।
কিন্তু মাস্ক খুলে রাখা যাবে যদি মাস্ক পরার কারণে কারো সমস্যা হয়। তার জন্য চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে।
যাদের অক্সিজেনের প্রয়োজন হয় এবং আগেও শ্বাস-প্রশ্বাসের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, তারা মাস্ক খুলে রাখতে পারবেন।
একা গাড়ি চালানোর সময় মাস্ক না পরলেও চলবে। এমনকি গাড়ির ভেতরে নিজের পরিবারের সদস্যরা থাকলেও মাস্ক পরা লাগবে না।
আনন্দবাজার/এস.কে








