সম্প্রতি ইউটিউব ভিউয়ে কোটির মাইলফলক ছুঁয়েছে প্রিতম হাসানের ‘খোকা’ শিরোনামের গান। গত বছরের ২৮ মার্চ গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির কথা লিছেছিলেন যৌথভাবে নুহাস হুমায়ূন ও প্রিতম হাসান। এর মিউজিক ভিডিওতে চমক হিসেবে দেখা গিয়েছিল কিংবদন্তি পপ তারকা ফেরদৌস ওয়াহিদকে।
সুর ও সংগীতায়োজন গায়ক প্রিতম হাসান নিজেই। মিউজিক ভিডিওর পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন নুহাস হুমায়ূন। ভিডিওতে ফেরদৌস ওয়াহিদ, প্রীতমের সঙ্গে মডেল হিসেবে পর্দায় ছিলেন সিয়াম আহমেদ এবং সাফা কবির। এছাড়া একটি বিশেষ দৃশ্যে দেখা গেছে ড. এজাজকে। প্রোজেক্টটির পৃষ্ঠপোষকতায় ছিল টেকনো মোবাইল।
ফেরদৌস ওয়াহিদ বলেন, এই সময়ের অন্যতম মেধাবী মিউজিশিয়ান প্রীতম। তার কাজ এবং আইডিয়া বেশ ভালো লাগে। খোকা গানের ভিডিওটি কোটি ভিউ হয়েছে শুনে ভালো লাগছে। গানটি সবাই পছন্দ করেছে।
প্রীতম হাসান বলেন, নুহাশ ভাইয়ের সঙ্গে পরিকল্পনা করতে করতে গানটি তৈরি করি। গানের ওপর ভিত্তি করেই ভিডিও বানিয়েছেন তিনি। এটা আমার অন্যতম একটি প্রিয় কাজ। ভিডিওটি হরর ধরণের এই কাজটিতে মজা আছে। দর্শকের ভালোবাসা আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দিয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস








