বিশ্বের সবচেয়ে দূর্গম এলাকা চীনের শিনজিয়াং অঞ্চলের আলতাই পর্বতমালা। ঘোড়ায় চেপে বরফে ঢাকা পাহাড়ি বন্ধুর পথ পাড়ি দিচ্ছেন একদল চিকিৎসক ও সীমান্ত প্রহরি। তাদের গন্তব্য বিচ্ছিন্ন নোমাড জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা।
সময়টা গেল ফেব্রুয়ারির মাঝামাঝি। করোনার তান্ডবে ক্ষতবিক্ষত শি চিনপিংয়ের চীন। দূর্যোগ সামাল দিতে গোটা জাতি একাট্টা। জীবন বাজি রেখে যুদ্ধের সম্মুখ সারিতে চিকিৎসক, সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী।
তেমনই একটি দল দেশটির উত্তর-পশ্চিমের দূর্ভেদ্য এলাকাটির বাসিন্দাদের পৌঁছে দিতে যাচ্ছিলেন চিকিৎসা সেবা ও সচেতনতার আলো।








