সৈয়দপুর বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লাউঞ্জ উদ্বোধন করলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি।
গতকাল বৃহস্পতিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান মো. হেদায়েতুল্লাহ্ রণ, নকশীকাঁথা'র চেয়ারম্যান ও অভিনেতা মাহফুজ আহমেদ, ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর ও সিও সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ।
আনন্দবাজার/শহক








