করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আরও পাঁচজন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে করোনায় নিউইয়র্কে ১৮ বাংলাদেশির মৃত্যু হলো।
মৃতদের মধ্যে সবার নাম জানা গেলেও পরিচয় প্রকাশ করা হয়নি। এদের মধ্যে তিনজনের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানার রণকেলী গ্রামে, একজন যশোরের ও আরেকজনের বাড়ি ফরিদপু্রে।
এদিকে, নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫৯ হাজার ৬৪৮ জন। এবং মারা গেছেন ৯৬৫ জন।
আনন্দবাজার/ টি এস পি








