সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে চীনের উহানের একটি ভাইরাস সংরক্ষণাগারের ছবি। ছবিতে প্রায় ১৫০০ ধরণের মহামারীর ভাইরাস রাখা একটি রেফ্রিজারেটরের সিল ভাঙ্গা অবস্থায় দেখা যায়।
ওই ছবিটি ২০১৮ সালে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা চায়না ডেইলি প্রথম প্রকাশ করে। সম্প্রতি তারা টুইটারে ওই ছবিটি আবারও প্রকাশ করে এবং ডিলিটও করে দেয়।
ওই ছবিটিতে দেখা যায়, চীনের ভাইরাস সংরক্ষনাগারের একটি রেফ্রিজারেটরের সিল সামান্য ভেঙ্গে গেছে।
এতো ঝুঁকিপূর্ণ ভাইরাস রাখা রেফ্রিজারেটরের এমন অবস্থা দেখে হাঁকডাক তুলেছে পশ্চিমা গণমাধ্যমগুলি। এমন ব্যবস্থা থেকে সহজেই ভাইরাস মানবদেহে ছড়িয়ে পড়তে পারে বলে মনে করেন তারা।
টুইটারে ওই ছবিতে একজন লিখেছেন, এর থেকে আমার বাসার ফ্রিজের সিলও বেশি শক্তিশালী।
চীনকে কাবু করতে ল্যাবরটরিতে ভাইরাস তৈরির মত অসম্ভব দাবিও করেছেন পশ্চিমা বিশ্ব। এতে সমর্থন দিচ্ছেন রাজনীতিবিদরাও। তবে চীন এসবকে মহামারিকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা হিসেবে দেখছে।
আনন্দবাজার/টি এস পি








