করোনাভাইরাসের কারণে মানুষের যেমন পরিবারের সঙ্গে মিলন হয়েছে, তেমনই আবার বিচ্ছেদও ঘটিয়েছে। যেমন লকডাউনের ফলে সানিয়া মির্জা আছেন ভারতে আর তার স্বামী শোয়েব মালিক রয়েছে পাকিস্তানে। এমন পরিস্থিতিতে স্বামীর বিরহে কাতর ভারতের এই টেনিস কুইন। কবে এই লকডাউন শেষ হবে, আর কবেই বা আবার তাদের দেখা হবে কিছুই জানা নেই। এমন সময়ে একটি লাইভ চ্যাটে সানিয়া জানান, একমাত্র পুত্র ইজহান কবে আবার তার বাবাকে দেখতে পাবে তা নিয়ে তিনি যথেষ্ট সন্দিহান।
সানিয়া জানান, তার স্বামী শোয়েব পাকিস্তানের শিয়ালকোটে আটকে পড়েছে। আর আমি হায়দরাবাদে। এমন পরিস্থিতি সামলানো খুন কঠিন। কেননা আমাদের এক ছোট বাচ্চাও রয়েছে। ইজহান কবে আবার বাবাকে দেখতে পাবে, সেটা নিয়ে আমি খুব দুঃশ্চিন্তায় রয়েছি। আমরা সবাই বাস্তবসম্মত মানুষ। পাকিস্তানে শোয়েবের ৬৫ বছর বয়সী মা রয়েছেন। তাই শোয়েবের ওখানে থাকাটা ভীষণ জরুরি।
আনন্দবাজার/তা.তা








