প্রাণঘাতী করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এরইমাঝে শুধু নিউইয়র্কে মারা গেছেন ১০০ জন। একই সাথে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪০১ জন। সম্প্রতি নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো এ কথা জানিয়েছেন। খবর আল জাজিরা।
জানা যায়, নিউইয়র্ক হলো যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল। রাজ্যটিতে এখন পর্যন্ত প্রায় ৩,২৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। হাসপাতালগুলিতে দেখা যাচ্ছে নতুন রোগীদের উপচে পড়া ভীড়।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মোট মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরেই এই ভয়াবহ ঘোষণা আসে।
কুওমো জানান, যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সংক্রমণের ২৫ শতাংশ মানুষই নিউইয়র্ক রাজ্যের। এরইমধ্যে ফেডারাল সরকার ভাইরাস সংক্রমণ রোধে তাকে ২ ট্রিলিয়ন ডলারের বেশি বরাদ্দ দেয়নি।
এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৯৪৪ জনে পৌঁছেছে।
আনন্দবাজার/শাহী








