সোমবার তিনি বলেন, কিভাবে তিনি করোনার সঙ্গে যুদ্ধ করেছেন। তিনি কোন ধরনের খাবার খেতেন।
তিনি বলেন, আমি শুধু কালোজিরা আর মধু খেয়েই করোনা থেকে সুস্থ হয়েছি। করোনার হাত থেকে বাঁচতে হলে শরীরের ইমিউনিটিকে শক্তিশালী করতে হবে। আমাদের হাতের কাছেই রয়েছে ইমিউনিটিকে শক্তিশালী করার উপাদান।
গভর্নর সেয়ি মাকিন্দে আরও বলেন, মাইদেন ওলাতুনজি কালোজিরা আর মধুর মিশ্রণ আমার হাতে তুলে দেন। মিশ্রণটি সকালে একবার ও সন্ধ্যায় একবার খেতে বলেন। প্রাকৃতিক এই উপাদানগুলোই ইমিউনিটিকে শক্তিশালী করে এবং করোনা ভাইরাস নির্মূল করে। আমি সেই উপদেশ মেনে এই মিশ্রণ খেয়েছি। এখন আমি সুস্থ অনুভব করছি। এখন আমি করোনা মুক্ত।
আমি বলতে চাই, করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। অতি দ্রুত সুস্থ হওয়া যায় চিকিৎসকের উপদেশ মেনে চললে।
আনন্দবাজার/এস.কে








