পোশাক রফতানিতে ১% নগদ প্রণোদনা
প্রকাশ:

বিস্তারিত
স্পেশালাইজড টেক্সটাইলের মতো বস্ত্রজাত সামগ্রী উৎপাদন ও পোশাক রফতানিতে ১ শতাংশ হারে নগদ সহায়তার ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
চলতি অর্থবছর থেকে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে এই সবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি বাজেট বরাদ্দের পরিবর্তে ছাড়কৃত তহবিল থেকে নগদ সহায়তা বাবদ পেশকৃত আবেদনের পরিবর্তে সংশ্লিষ্ট ব্যাংকের অনুকূলে এই অরথ প্রদান কয়া হবে।গতকাল এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বস্ত্রখাতে নগদ সহায়তা ও বন্ড সুবিধা সমভাবে গ্রহণের শর্ত প্রযোজ্য হবে। ইউরোপিয়ান (ইইউ), কানাডা ও যুক্তরাষ্ট্রে রফতানির ক্ষেত্রে বিশেষ বিশেষ এলাকায় অবস্থিত টাইপ-সি প্রতিষ্ঠানগুলোর জন্যও এই সুবিধা অব্যাহত থাকবে।
রফতানিকারকের নিজস্ব কারখানায় উৎপাদনকৃত বস্ত্রজাত পণ্য রফতানির ক্ষেত্রে এফওবি মূল্যের ওপর ১ শতাংশ হারে বিশেষ নগদ সহায়তা পাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব জানান নগদ সহায়তা প্রদানের ক্ষেত্রে যেকোনো ধরণের অনিয়ম ঘটলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়মবহির্ভূত উপায়ে বিশেষ নগদ সহায়তা প্রদান করা হলে প্রদানকৃত অর্থ বাংলাদেশ ব্যাংকের সাথে রক্ষিত প্রদানকারী ব্যাংকের হিসাব বিকলনপূর্বক আদায় করা হবে।ঘটে যাওয়া অনিয়মে জড়িত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আনন্দবাজার/তাঅ







