আজ থেকে চালু হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে চালু ম্যাংগো স্পেশাল ট্রেন। বিকেল চারটায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আম নিয়ে রেলস্টেশন ছাড়বে ট্রেনটি। বিকাল ৫টা ২০ মিনিটে রাজশাহী রেলস্টেশনে পৌঁছে সেখান থেকে ৫টা ৫০মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।
এই বিশেষ ট্রেনটিতে আমচাষী ও ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিকেজি আমা ১ টাকা ৩১ পয়সা আর রাজশাহী থেকে ১ টাকা ১৭ পয়সা দরে পাঠাতে পারবেন।
চাঁপাইনাবগঞ্জ থেকে ছেড়ে আসা এ ট্রেনটি আমনুরা বাইপাস, কাঁকনহাট, রাজশাহী, সরদহ, আড়ানি ও আব্দুলপুর বাইপাস ষ্টেশনে থেকে আম পরিবহন করবে।
আনন্দবাজার/তা.তা








