বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ যাচাইয়ে একটি মুঠোফোন অ্যাপ আনার পরিকল্পনা করেছে। চলতি মে মাসেই অ্যাপটি চালু করার কথা রয়েছে।
গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তথ্য কর্মকর্তা বার্নার্দো মারিয়ানো টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মুঠোফোনে ইনস্টল করার পর অ্যাপটি ব্যবহারকারীর উপসর্গ সম্পর্কে জানতে চাইলে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অ্যাপটি বলে দেবে, ব্যবহারকারীর করোনা সংক্রমণের সম্ভাবনা আছে কি নেই।
বার্নার্দো মারিয়ানো আরও জানান, সংক্রমণের আশঙ্কা থাকলে কীভাবে তা পরীক্ষা করাতে হবে, সেটাও জানিয়ে দেবে এই নতুন অ্যাপটি। এ ক্ষেত্রে অবশ্য দেশভেদে তথ্যের ভিন্নতা থাকতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যাপের বৈশ্বিক একটি সংস্করণ অ্যাপ স্টোরে ছেড়ে দেবে। তারপর যেকোনো দেশের সরকার চাইলে অ্যাপটিতে প্রযুক্তি ব্যবহার করে এতে নতুন সুবিধা যোগ করে নিজেদের মতো সংস্করণ ছাড়তে পারবে।
আনন্দবাজার/তা.তা








