দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে ২০২১-২২ অর্থ বছরে হাইব্রিড ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর আওতায় রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচি উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার কুলানন্দপুর গ্রামে এ কার্যক্রমের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হক। পরে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের সভাপতিত্বে কৃষক সমাবেশে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এখলাস হোসেন সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর উপপরিচালকের কার্যালয়ের অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মাহাবুব রশিদ, বুলাকীপুর ইউপি চেয়ারম্যান মোঃ সদের আলী খন্দকার।








