গুঞ্জন রয়েছে সুপারস্টার সালমান খান ‘বিগ বস’ নতুন সিজনে ১০০০ কোটি রুপির পারিশ্রমিক নেবেন।
তবে এই বিষয়ে নিজেই খুলে বললেন বলিউড ‘ভাইজান’। মঙ্গলবার এক প্রেস কনফারেন্সের মাধ্যমে নতুন সিজনের এক প্রতিযোগীকে পরিচয় করিয়ে দেন সালমান।
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার সহ-অভিনেতা আবদু রজিক এবারের সিজন-১৬ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সে বিষয়ে কথা বলার সময় নিজের পারিশ্রমিক নিয়ে জটলা খুলেন। তিনি বলেন, ‘আমি আমার ১০০০ কোটি রুপির পারিশ্রমিক ফেরত দেব।’ তিনি বলেন, ‘আমি যদি এই পরিমাণ পারিশ্রমিক পাই তবে আর বাকি জীবন কাজ করব না। এমন একদিন আসবে যখন আমি এই পরিমাণ পারিশ্রমিক পাব। যদি পাইও, সেখানে অনেক খরচাপাতি থাকবে।’
তিনি বলেন, ‘আমার পারিশ্রমিক এত বিশাল না। এর এক চতুর্থাংশও না।’ তবে রসিকতার ছলে বলেন, সংবাদে যে পরিমাণ টাকার কথা উল্লেখ করা হয়েছে এটা যখন কর-কর্মকর্তাদের নজরে আসবে এবং তারা যখন তদন্তে নামবে তখন আসল সত্য বেরিয়ে আসবে।’
আগামী ১লা অক্টোবর ‘বিগ বস’ সিজন ১৬ প্রিমিয়ার হবে। সেদিন অন্যান্য প্রতিযোগীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। তাদেরকে বিগ বসের ঘরে থাকতে হবে ১০০ দিন।
অফিসিয়ালি প্রতিযোগীদের নাম ঘোষণা না হলেও ধারণা করা হচ্ছে সিজন ১৬’তে দেখা যেতে পারে টিনা দত্ত, শ্রীজিতা দে, গৌতম বিগ, শানিল ভানট, শম্বুল তৌকির, নিম্রিত কৌর, মান্য সিং, সুন্দরা শর্মা ও গোরি নাগোরিকে।
আনন্দবাজার/কআ








