চলতি বছরেই বিশ্বের স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়বে ৩.৫ বিলিয়ন। যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ। সম্প্রতি বৈশ্বিক মোবাইল বাজার নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে , ইন্টারনেটের অবকাঠামোগত উন্নতির কারণে মধ্য-দক্ষিণ এশিয়া, সাব-সাহারান আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকার মতো অঞ্চলে স্মার্টফোনের ব্যবহার বাড়বে। এ বছরের শেষের দিকে ২শ’ মিলিয়ন স্মার্টফোন ফাইভ জি ব্যবহারে প্রস্তুত হবে। যা বিশ্বের স্মার্টফোনের পাঁচ শতাংশ। এছাড়া, ২০২৩ সাল নাগাদ ফাইভ জি ব্যবহারে উপযুক্ত স্মার্টফোনের সংখ্যা বেড়ে দাঁড়াবে চার দশমিক আট বিলিয়নে। যা মোট সংখ্যার ৪২ দশমিক সাত শতাংশ।
এদিকে, এ বছর মোবাইল গেমারের সংখ্যা বেড়ে দাঁড়াবে দুই দশমিক পাঁচ বিলিয়নে। একইসাথে এবছর মোবাইল গেমিং খাত থেকে আয় বেড়ে দাঁড়াবে ৭৭ দশমিক ২ বিলিয়ন ডলার। ২০২৩ সাল নাগাদ এই আয় একশ’ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
আনন্দবাজার/রনি







