কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি মানহানি ও সাইবার বুলিংয়ের অভিযোগ এনে আরেক কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিল থানায় কণ্ঠশিল্পী মুন্নি এ জিডি করেছেন বলে জানান ওসি আব্দুর রশিদ।
জিডির বিষয়ে কথা বলতে আসিফ আকবরকে ফোন হলে তিনি ধরেননি; তিনি আহ্বান জানান বিষয়টি নিয়ে শনিবার এক ফেইসবুক স্ট্যাটাসে ভক্তদের সংযত থাকার।
আসিফ কয়েকদিন ধরে ফেইসবুকে তার নাম না নিলেও ‘তাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ’ স্ট্যাটাস দিচ্ছেন বলে অভিযোগ তুলে মুন্নি বলছেন, বিষয়টি তার জন্য মানহানিকর। সেই সঙ্গে তিনি ‘সাইবার বুলিংয়েরও’ শিকার হচ্ছেন।
মুন্নি জানান, “দীর্ঘদিন ধরে তার সঙ্গে কাজ করেছি। আগেও বিভিন্ন পত্রিকায় সাক্ষাৎকারেও এমন কথা বলেছেন। সহশিল্পী ও শিল্পী পরিবারের একজন হয়ে আমি কিংবা আমার পরিবার তার কাছ থেকে এমন অপমান আশা করিনি।”
আনন্দবাজার/এস.কে








