বাবা মনে করেই প্রথম চুম্বনটি করেছিলেন চিত্রনায়িকা অহনা। ‘চাকরের প্রেম’ সিনেমায় প্রয়াত চিত্রনায়ক মান্নাকে এই চুম্বনটি করেছিলো। এটি ছিল অহনার প্রথম চুম্বন দৃশ্য। এজন্য বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না তিনি।
মান্না তা বুঝতে পেরে অহনাকে বলেছিলেন, ‘আমাকে তুমি তোমার বাবা মনে করতে পারো। তুমি আমার মেয়ে। বাবাকে মেয়ে চুম্বন করতেই পারে।’ বলেছিলেন প্রয়াত চিত্রনায়ক মান্না।
তারপর অহনা একটু স্বাভাবিক হয়ে এ দৃশ্যের শুটিং শেষ করেন। তবু অস্বস্তিবোধ করছিলেন তিনি। তার ভাষায়—‘বাবা মনে করেই চুম্বনটি করেছিলাম।’
চলচ্চিত্রে দৃশ্যের প্রয়োজনে চুম্বন করে থাকেন শিল্পীরা। কিন্তু চুম্বন দৃশ্য পর্দায় উপস্থাপন করাটা সহজ বিষয় নয়। আর দৃশ্যটি যদি কোনো অভিনয়শিল্পীর ক্যারিয়ারে প্রথম হয়, তাহলে বিষয়টি আরো কঠিন।
আনন্দবাজার/শহক








