টিকটকে’র মতো নতুন অ্যাপ এনেছে ফেসবুক। যার নাম দেওয়া হয়েছে ‘কোলাব’। অ্যাপটির মাধ্যমে টিকটকের মতো ছোট ছোট মিউজিক ভিডিও বানিয়ে শেয়ার করা যাবে।
শুরুতে অ্যাপটি যুক্তরাজ্য ও কানাডার ব্যবহাকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছিল। দেশ দুইটিতে গ্রাহকরা অপরকে অ্যাপ ইনভাইট করলে নতুন ইউজার সেটি ব্যবহার করার সুযোগ পাচ্ছে।
ফেসবুকের নতুন কোলাব অ্যাপের মাধ্যমে ভিডিও করে তাকে তিনভাগে ভাগ করে আপলোড করা যাবে। ভিডিওর সঙ্গে যুক্ত করতে পারবে মিউজিক।
এসব ভিডিও ফেসবুক, ইনস্টাগ্রামেও শেয়ার করা যাবে।
ফেসবুক এক ব্লগ পোস্টে জানিয়েছে, গ্রাহকরা অ্যাপটি দিয়ে ভিডিও ধারণ করে যেন মিউজিক জুড়ে দিয়ে শেয়ার করতে পারবেন।
আনন্দবাজার/তা.তা








