এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অফার ছারাও আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ক্রেতারা। সম্প্রতি আরও একটি সুবিধা যোগ হয়েছে ক্রেতাদের জন্য। এই অফারে ক্রেতারা পাচ্ছেন বিভিন্ন পণ্য কেনায় কিস্তি এবং ব্যাংকের ইএমআই সুবিধা।
আর এই সুযোগটি লুফে নিচ্ছেন মধ্যবিত্ত ক্রেতারা। তবে এই সুবিধার পাশাপাশি নির্দিষ্ট ব্যাংকের কার্ডে বিশেষ ছাড়ও দিচ্ছে কয়েকটি ব্র্যান্ড। আর এই অফারের পর থেকেই বাণিজ্যমেলার প্রতি আগ্রহ বেড়েছে মানুষের।
জানা গেছে, ইলেকট্রনিক ও ফার্নিচারের স্টলগুলোয় এই সুবিধা পাচ্ছেন ক্রেতারা অর্থ পরিশোধে কিস্তি এবং ব্যাংকের ইএমআই সুবিধা। তিন থেকে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। ক্ষেত্র বিশেষে কিস্তি সুবিধা পাওয়া যাচ্ছে ১৮ মাস পর্যন্ত।
এই ব্যাপারে বিক্রেতারা বলেন, সর্বনিম্ন ১০ হাজার টাকার পণ্য কিনলেই ক্রেতারা ইএমআই সুবিধা পাচ্ছেন। মেলায় রেসপন্স অনেক ভাল পাচ্ছি। মেলায় ইএমআই সুবিধায় পণ্য কিনতে বেশি আগ্রহী মধ্যবিত্ত ক্রেতারা।
আনন্দবাজার/এইচ.এস.কে








