করোনার সংক্রমণ ঠেকাতে আবারও বাড়নো হয়েছে সিএসএই এর কার্যক্রম বন্ধের মেয়াদ। সরকারের সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে আগামী ৩০শে মে পর্যন্ত সিএসই’র ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকবে।
আজ শনিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে৷
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যদি বিএসইসি (বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন) শেয়ার বাজার চালু করার কোনো নির্দেশনা প্রদান করে তাহলে সে অনুযায়ী সিএসই’ও তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য প্রস্তুত রয়েছে|
প্রজ্ঞাপনে আরও বলা হয়, দেশে সাধারণ ছুটির মেয়াদ বাড়লে সিএসএই এর কার্যক্রম ছুটির সাথে সঙ্গতি রেখে বন্ধ থাকবে|
আনন্দবাজার/রনি







