- ফাটলো কপাল
মাথায় সিলিং ফ্যান পড়ে কপাল ফাটল আলোচিত-সমালোচিত সাবেক তথ্য ও সম্প্রপ্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপির। গত বৃহস্পতিবার (১২ মে ) রাত ৮টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী।
স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্র জানায়, আলোচিত-সমালোচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি দীর্ঘদিন যাবৎ উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর নিজ বাড়ি অবস্থান করছেন। বৃহস্পতিবার রাতে তার সমর্থকদের সঙ্গে বৈঠকখানায় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিল। এ সময় সিলিং ফ্যান মুরাদ হাসান এমপির কপালের উপর পড়ে। এতে কপাল ফেটে তিনি গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেওয়া হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসক এসে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী গতকাল শুক্রবার দুপুরে জানান, সিলিং ফ্যান মাথায় পড়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি গুরুতর আহত হওয়ার খবর পাই। পরে হাসপাতালে একটি চিকিৎসক দল মুরাদ হাসান এমপির বাড়িতে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তিনি আরো বলেন, তার কপালে তিনটি সেলাই দেওয়া হয়। নিজ বাড়িতেই চিকিৎকের পর্যবেক্ষণে আছে।
এ ব্যাপারে মুরাদ হাসান এমপির ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম বলেন, বৃহস্পতিবার রাতে সিলিং ফ্যান পড়ে মুরাদ হাসান এমপির কপাল ফেটে যায়। পরে সরিষাবাড়ী হাসপাতালে খবর দিলে চিকিৎসকের একটি দল তার বাড়িতে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেন। বর্তমানে এখন তিনি আশংকামুক্ত রয়েছেন।








