সম্প্রতি আয়নাবাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজা 'যৌনতার বিনিমিয়ে কাজ'-এর প্রস্তাব দিয়েছেন- এমনই অভিযোগ করেছেন এক তরুণী। তিনি নিজের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে বেশ কিছু স্ক্রিনশট প্রকাশ করেছেন, যেখানে 'অমিতাভ রেজা চৌধুরী' নামের ওই ফেসবুক অ্যাকাউন্টে এমন ধরনের অনৈতিক প্রস্তাবের ব্যাপারটি উল্লেখ রয়েছে।
কিন্তু বিষয়টিকে অমিতাভ রেজা উড়িয়ে দিয়ে বলেছেন, সেটা তার ফেইক আইডি। তিনি তার ভেরিফায়েড আইডি থেকে তরুণীর অভিযোগকৃত অ্যাকাউন্টের স্ক্রিনশট পোস্ট করে বলেছেন, এটি ভুয়া আইডি।
তরুণী স্ক্রিনশট প্রকাশ করে লিখেছেন, 'অমিতাভ রেজা চৌধুরী! তার ফ্যান ফলোয়ারের কোন অভাব নাই নিশ্চয়ই। আয়নাবাজি দেখার পর আমিও তার মোটামুটি ফ্যান বলা চলে। কয়েক বছর হলো উনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন। কয়েকবার আলাপ হয়েছে ক্যাম্পাস লাইফ নিয়ে। আজ হঠাৎ আমার ডে'র ক্লিভেজ বের করা ছবি দেখে আমাকে ইনবক্সে নক দেন তিনি। তারপর শুটের অফার দিল এবং বাকি কথা সব স্ক্রিনশটে দেওয়া আছে। দ্যাখেন! যারা বলছে এটা তার ফেইক আইডি, তার ভেরিফায়েড আইডি আছে তাদের জন্য ব্রো তার সাথে আমার ভিডিও কলেও কথা হয়েছে, যার স্ক্রিনশটও দিলাম। তার দুইটা আইডিই আমার লিস্টে ছিল। এরপর সে আমাকে শুটের জন্য অনেক কিছু বলল; বাংলালিংকের বিশাল শুট, বিলবোর্ড হবে ব্লা ব্লা। তারপর শর্ত হিসেবে বলল, আজকে প্রডিউসারের সাথে সেক্স করতে হবে! না করে দিলাম, যার কারণে দুইটা আইডি থেকেই আনফ্রেন্ড মারল।'
কিন্তু ওই তরুণীর অভিযোগের প্রেক্ষিতে অ্যাকাউন্টটিকে ফেক বা ভুয়া বলে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন। তিনি বলেন, 'স্ক্রিনশটে যে ফেসবুক একাউন্টটি দেখতে পাচ্ছেন এটা একটা ফেইক একাউন্ট। আমার নামে খোলা এমন অনেক ভুয়া একাউন্টে ফেসবুক আছে। অনেকে আমার সাথে যোগাযোগ করতে চেয়ে এই সব ভুয়া একাউন্ট দ্বারা বিভ্রান্ত হচ্ছেন। আমার পরিচয় ব্যবহার করে এই সব ভুয়া একাউন্ট থেকে যারা অনেকের সাথে প্রতারণা করে যাচ্ছেন, অনুরোধ করব এই কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকুন।
সেই সাথে সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি, এই সব ভুয়া একাউন্ট থেকে দূরত্বে থাকুন এবং ফেইক একাউন্ট হিশাবে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করুন। যারা এইভাবে আমার নামে ভুয়া একাউন্ট পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে আমি যথাযথ আইনি ব্যবস্থা নেব। আবারও বলছি, আমি এই একটি ভেরিফাইড একাউন্টই আমি পরিচালনা করি। অন্য কোন একাউন্টে আমাকে খুঁজবেন না।'
তবে ওই তরুণীর দাবি অমিতাভ রেজা দুটো আইডিই পরিচালনা করেন। অপরদিকে, সংবাদ সংস্থা ইউএনবিতে ক্ররমরত শুভ্রা গোস্বামীও অমিতাভ রেজার বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন। জানা গেছে, ২ বছর আগে তাকেও নাকি এ ধরনের কুপ্রস্তাব দিয়েছি্লেন তিনি।
আনন্দবাজার/এইচ এস কে








