লাদাখে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত ১৫ই জুন ওই এলাকার প্রায় ১৪ হাজর ফুট (৪,৩০০ মিটার) উচ্চতায় দুর্গম পাহাড়ী চূড়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হয় এবং গুরুতর আহত হয় আরো ৭৬ জন। এরপর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে দুই দেশের সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রণ রেখায় সেনা সমাবেশ করছে পাকিস্তান।
এ বিষয়ে ভারতের ১৫ নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল পি রাজু বলেন, লাদাখ পরিস্থিতির কোনো প্রভাব এখনো কাশ্মিরে পড়েনি। সেখানকার পরিস্থিতি ১৪ নম্বর কোর সামলাচ্ছে। অতিরিক্ত বাহিনী কাশ্মির হয়ে লাদাখ গেছে। কারণ সেটাই লাদাখ যাওয়ার একমাত্র স্বাভাবিক পথ। তবে পাকিস্তানও সেনা সমাবেশ করছে।
তিনি বলেন, পাকিস্তান সম্প্রতি জানিয়েছিল তারা ভারতের পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা করছে। হয়তো তারা নিজেদের সুরক্ষার জন্যই এই সেনা সমাবেশ করেছে। তবে আমরাও সতর্ক রয়েছি।
আনন্দবাজার/এম.কে








