যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপানের সাথে নাইজেরিয়া ভ্যাকসিন তৈরিতে নেমেছিল। দেশটির গবেষকরা সম্প্রতি জানায়, তারা প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে ‘শতভাগ কার্যকর’ ভ্যাকসিন আবিষ্কার করেছেন।
এই টিকা আবিষ্কার করা হয়েছে ‘কভিড-১৯ রিসার্চ গ্রুপের’ অর্থায়নে। শুক্রবার দেশটির গবেষকরা সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। নাইজেরিয়ান গার্ডিয়ানসহ দেশটির তিনটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম খবরটি ফলাও করে প্রচার করেছে।
গবেষক দলের প্রধান আদলেকে ইউনিভার্সিটির অধ্যাপক ওলাদিপো কোলাওলে সংবাদ সম্মেলনে বলেন, ভ্যাকসিনটি আফ্রিকান অঞ্চলের মানুষদের জন্য এখন প্রস্তুত করা হচ্ছে। অন্য অঞ্চলের মানুষদেরও ভ্যাকসিনটি সরবরাহ করা হবে।
সংবাদ সম্মেলনে নাইজেরিয়ার গবেষকরা জোর গলায় বলেন, এটি কোনোভাবেই ভুয়া কিছু নয়।
আনন্দবাজার/এস.কে







