মাইগ্রেনের সমস্যা যেন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এখন অনেকেই এই সমস্যায় ভুগছেন নিয়মিত। আর মাইগ্রেনের ব্যথা একবার বাড়লে সারানো খুব কঠিন হয়ে পড়ে।
তবে এই সমস্যা হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। একদিকে যেমন পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে বিভিন্ন ধরণের মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সবাইকে। ফলে এতে দিন দিন এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।
অনেকেই মাইগ্রেনের সমস্যায় অনেক ধরণের ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন এই সময়। তবে তাতে খুব একটা কাজ হয় না। এক্ষেত্রে ঘরোয়া টোটকাগুলো অনুসরণ করতে পারেন। তবে এতে কোন ধরণের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক ঘরোয়া টোটকাগুলো-
# মাইগ্রেনের ব্যথা শুরু হলে ঘাড়ের কাছে কয়েক টুকরো বরফ নিয়ে সেঁক দিতে পারেন। আবার কপালের দুই পাশেও দেওয়া যায়। এতে তাৎক্ষণিক আরাম পাবেন এবং আসতে আসতে ব্যথাও কমতে থাকবে।
# এক গ্লাস গরম দুধে পরিমাণ মতো হলুদ গুঁড়া মিশিয়ে নিন। যাতে হলুদের গুঁড়া ঠিক মতো দুধের সাথে মিশে যায়। টানা এক মাস রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মিশ্রনটি পান করলেই দেখবেন মাইগ্রেনের ব্যথা নিমিষেই দূর হবে।
# এছাড়াও নিয়মিট যোগাসন ও শরীরচর্চা করতে পারেন। এতে করেও স্থায়ীভাবে এই মাইগ্রেনের সমাধান পাওয়া যায়।
আনন্দবাজার/এইচ এস কে








