বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসের কারণে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল চীন। দীর্ঘদিন পর এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। বৈধ আবাসিক অনুমতি প্রাপ্ত বিদেশিরা ফিরতে পারবেন দেশটিতে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত মার্চ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল চীন। গতকাল বুধবার দেশটি জানিয়েছে, ধীরে ধীরে প্রবেশের অনুমতি মিলছে বিদেশিদের।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, যে সকল ব্যক্তি চাকরি সূত্রে থাকার অনুমতি রয়েছে এবং যাদের দুই ধরনের পারিবারিক রিইউনিয়নের অনুমতি রয়েছে, তারা এখন ডকুমেন্টসের আবেদন না করেই চীনে প্রবেশ করতে পারেন।
তবে করোনাভাইরাস রোধে যে অ্যান্টি মহামারী নীতি চালু করেছে চীন, তা কঠোর ভাবে মেনে চলতে হবে বিদেশিদের।
আনন্দবাজার/টি এস পি








