নভেল করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই কুয়েতে হানা দিয়েছে এশিয়ান জায়ান্ট হর্নেট ভিমরুল। ভয়ংকর এই ভিমরুলের বেশ কিছু ভিডিও প্রকাশ পেয়েছে। ভয়ংকর প্রজাতির এই ভিমরুল মৌ মাছি চাষের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানা যায়।
জানা গেছে, কালো ও কমলা রঙের মিশ্রণের এই ডোরা কাটা জায়ান্ট হর্নেট। যা ৫ সেন্টিমিটারের বেশি লম্বা এবং সঙ্গে রয়েছে হুল। এরা প্রচণ্ড আক্রমণাত্বক।
ওয়াশিংটনের স্টেট ইউনিভার্সিটির গবেষকরা জানান, মানুষের জীবনের জন্য হুমকি এই হর্নেট। ফলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।
জানা গেছে, এই প্রজাতির ভিমরুলের মূল লক্ষ্য থাকে মৌমাছি। এই জাতের ভিমরুলের প্রধান খাবার মৌমাছি। এদের প্রচন্ড শক্তিশালী চোয়াল রয়েছে। ফলে এরা যখন ঝাঁক বেঁধে কোনো মৌচাকে আক্রমণ করে, তখন প্রায় সব মৌমাছিকেই মেরে ফেলে। এমনকি মৌমাছির লার্ভাকেও খেয়ে ফেলে এরা। ফলে মৌচাষ ও ফুল চাষের জন্য বড় ধরণের ক্ষতি করে এই ভিমরুলগুলো। পূর্ব দক্ষিণপূর্ব এশিয়ার বনে জায়ান্ট হর্নেটের দেখা মেলে। পোকামাকড় খেয়েই বেচে থাকে তারা। এই জায়ান্ট হর্নেট পতঙ্গ আক্রমণের সময় নিউরোটক্সিন নামের এক ধরণের বিষ নির্গত করে। এর বিষাক্ত কামড়ে হতে পারে মৃত্যুও।
আনন্দবাজার/টি এস পি








