প্রযুক্তি নির্ভর দুনিয়ায় ২০২০ সালে আসছে নতুন কিছু চমক। এভিয়েশন ইন্ডাস্ট্রিগুলো বলছে, সব ঠিক থাকলে ২০২০ সালেই মানুষ মহাকাশ ভ্রমণে যাবেন। তবে পরিবেশবান্ধব মোবাইল ফোন তৈরি করতে হবে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে। অন্যদিকে ২০২০ সালে আসছে আরও ফ্লেক্সিবেল ডিসপ্লে সংবলিত ফোন এবং সম্প্রসারিত হচ্ছে ফাইভ জি নেটওয়ার্ক। এছাড়া কার্যকর হতে পারে কোয়ান্টাম কম্পিউটারের ব্যবহারও।
যদি মহাকাশে ভ্রমণে যেতে চান- এখনই ভাবতে হবে কীভাবে অর্থের যোগান দেবেন। কারণ ২০২০ সাল হতে যাচ্ছে মহাকাশ ভ্রমণের অন্যতম বছর। চলতি বছরই মহাকাশে মানুষসহ যাত্রা করবে বোয়িংয়ের সিএসটি-ওয়ান হান্ড্রেড স্টারলাইনার মহাকাশযান। পরীক্ষামূলকভাবে চলতি বছরই মহাকাশে যাবে নতুন মহাকাশযান স্পেস এক্স ড্রাগন। প্রতিবেদন বলছে, সেই টিকিটের দাম হবে আড়াই লাখ ডলার। তবে দাম বেশি হলেও ইতোমধ্যে বুকিং দিয়েছেন ৬শ’ জন।








