কোভিড নাইনটিন (করোনা) এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪২ জনের মৃত্যু হয়েছে চীনে। এখন পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ জনে।
২৪ ঘন্টায় দেশটিতে আরও অন্তত ২ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে চীনের স্বাস্থ্য কমিশন। আক্রান্ত ৯ হাজার ৫শ রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে বলেও জানিয়েছে সংস্থাটি।
এখন পর্যন্ত ২৬টি দেশে কোভিড নাইনটিন শনাক্ত করা হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৯ হাজার। চীনের বাইরে এতে আক্রান্ত হয়ে মারা গেছে চারজন। এদিকে গতকাল সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশির আক্রান্তের খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে সিঙ্গাপুরে মোট ৫ বাংলাদেশি আক্রান্ত হয়েছেন কোভিড নাইনটিনে।
জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারিনটিনে থাকা ক্রুজ জাহাজ ডায়মন্ড প্রিন্সেসে আটকেপড়া ৪শ মার্কিনিকে ফিরিয়ে নিতে উড়োজাহাজ পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে ওয়াশিংটন।
আনন্দবাজার/ডব্লিউ এস







