কিছুদিন আগে আমেরিকান সন্ত্রাসীদের বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের জেনারেল কাসেম সোলাইমানি। নিহত হওয়ার আগে অসাধারণ কিছু কথা লিখে গেছেন তিনি। উপলব্ধিতা টের পেয়ে নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে কথাগুলো লিখে যান তিনি।
জানা যায়, সোলাইমানি বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ফ্লাইটযোগে বাগদাদে যাওয়ার পূর্বে আধ্যাত্মিক কথাগুলো লিখে যান। তার আবাসিক কক্ষেই তিনি কাগজটি রেখে যান। যেখানে তার একটি প্রার্থনা লেখা ছিল।
জেনারেল সোলাইমানির আধ্যাত্মিক কথাগুলো নিম্নে তুলে ধরা হল:- “হে আল্লাহ! আমাকে একা ছেড়ো না হে আল্লাহ! আমাকে গ্রহণ করো হে আল্লাহ! আমি তোমার সাথে সাক্ষাৎ পছন্দ করি সেই একই সাক্ষাৎ যা নবী মূসাকে (আ.) দাঁড়াতে ও শ্বাস নিতে অক্ষম করেছিল হে আল্লাহ! আমাকে গ্রহণ করো সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর প্রতি যিনি বিশ্বজগতের প্রভু হে আল্লাহ! আমাকে বিশুদ্ধরূপে গ্রহণ করো।”
গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকার সন্ত্রাসী হামলায় নিহত হন ইরানের এই প্রভাবশালী শীর্ষ জেনারেল। ওয়াশিংটনের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের অঙ্গীকার করেছে তেহরান। সূত্র: মেহের নিউজ এজেন্সি
আনন্দবাজার/শাহী








