প্রতি বছরই আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বেচাকেনায় নগদ টাকার চাহিদা বৃদ্ধি পায়। আর এ জন্যই করোনার এই মহামারির পরিস্থিতে বাজারে যেন নগদ অর্থের সংকট না হয় তাই ঈদ উপলক্ষে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার (২০ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানিয়েছেন, বছরের সব সময়ই নতুন নোট ছাপানো হযে থাকে। তবে ঈদুল আজহায়ার আগে নতুন নোটের চাহিদা বেশি থাকায় ছাপানোর পরিমাণও বাড়াতে হয়। কোরবানি দেয়ার জন্য অনেকেই পশু কিনবে, এসময় নগদ টাকার লেনদেন বাড়বে। আর এ বিষয়টি মাথায় রেখে নতুন নোট ছাড়া হচ্ছে।
এবার নতুন মুদ্রার মধ্যে আছে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট। কোরবানিতে পশু কেনাবেচায় বড় অংকের লেনদেন বেশি হওয়ায় এবার ৫০০ ও ১০০০ টাকার নোট বেশি ছাড়া হবে। প্রথমে ২৫ হাজার কোটি টাকার নোট সরবরাহ করার পরও যদি প্রয়োজন হয়। তাহলে আরও নতুন নোট ছাড়া হবে।
ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, চাহিদা-সরবরাহ নীতি অনুসরণ করে বাংলাদেশ ব্যাংক সারাবছরই বাজারে নোট সরবরাহ করে থাকে। তবে কোরবানির কারণে স্বাভাবিক সময়ের চেয়ে নগদ টাকার চাহিদা অনেক বেশি থাকে। আর এটা বিবেচনা করেই ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ার প্রস্তুতি রাখা হয়েছে।
আনন্দবাজর/এম.কে








