করোনা ভাইরাস মোকাবিলার অংশ হিসেবে আগামী ৫ মে পর্যন্ত দেশের সকল স্টক এক্সচেঞ্জের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকার সাধারণ ছুটি বাড়ানোর পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ট্রেডিং, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাফতরিক কাজও ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে ডিএসইর জনসংযোগ ও প্রকাশন বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, করোনা মোকাবিলায় সরকার ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারের এ সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাফতরিক কাজ ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে৷
এর আগে চতুর্থ দফায় বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছিলো। আর এখন তা বাড়িয়ে ৫ মে পর্যন্ত স্টক এক্সচেঞ্জের সব কার্যক্রম বন্ধ করা হয়েছে ।
আনন্দবাজার/শহক








