নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা বাড়াতে একটি প্রতিরক্ষা চুক্তি সাক্ষর করেছে চীন ও পাকিস্তান। গতকাল সোমবার ইসলামাবাদে চীনের প্রতিরক্ষামন্ত্রী উয়ি ফুং খার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। ওই বৈঠকেই ওই প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়।
ওই চুক্তিতে চীনের পক্ষে উয়ি ফুং এবং পাকিস্তানের পক্ষে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ জেনারেল নাদিম রেজা সই করেন। গত তিন মাসে এ নিয়ে চীনের প্রতিরক্ষামন্ত্রী দ্বিতীয়বার পাকিস্তান সফর করলেন।
সাক্ষাতে চীন ও পাকিস্তানের প্রতিনিধিদল দুই দেশের মধ্যে নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
চীনা প্রতিরক্ষামন্ত্রী এ সময় পাকিস্তানি অবকাঠামোগত আধুনিকীকরণ এবং আধুনিক পরিবহন নেটওয়ার্ক বা সিপিইসির যথাযথ নিরাপত্তা রক্ষা করতে পারায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন।
আনন্দবাজার/টি এস পি








