একমাত্র বাংলাদেশই ই-পাসপোর্ট চালু করতে যাচ্ছে গোটা দক্ষিণ এশিয়ায়। আগামি বুধবার (২২ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ দুপুরে (১৯ জানুয়ারি) সচিবারয়ে ই-পাসপোর্ট ভবন ও ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ই-পাসপোর্টের আবেদন ফরম সত্যায়ন করার প্রয়োজন হবেনা তবে আগের মতোই পুলিশ ভেরিফিকেশন থাকছে। ফরমে গ্রাহককে তার প্রায় ৮৪ ধরনের তথ্য দিতে হবে। এর মধ্যে তারকা চিহ্নিত অন্তত ৪২টি তথ্য অবশ্যই দিতে হবে বলে জানান তিনি।
আনন্দবাজার/তাঅ







