সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত এলাকা থেকে ১৫ কেজি রুপা জব্দ করেছে বিজিবি। গত শুক্রবার বিকেলে কালিয়ানী গ্রামের একটি পুকুর থেকে রুপার এ বলগুলো জব্দ করা হয়। রুপার বলগুলো একটি ব্যাগের মধ্যে ছিল বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কোনো ব্যক্তি আটক হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে কালিয়ানী বিওপির টহলদল কালিয়ানী জেলে পুকুর নামের একটি পুকুরে অভিযান চালায়। এ সময় পুকুরে রক্ষিত একটি ব্যাগের মধ্যে ১৫ কেজি রুপা পাওয়া যায়। রুপার মূল্য প্রায় ২০ লাখ টাকা। তবে রুপা চোরাচালানের অভিযোগে কোনো ব্যক্তি আটক হয়নি। জব্দকৃত রুপা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
আনন্দবাজার/এম.আর








